২০০৭ সালে প্রদর্শনীর জন্য ফ্রান্সে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন জাদুঘরের কিছু প্রত্ননিদর্শন। এর মধ্যে বগুড়ার মহাস্থান জাদুঘরের ছিল ৪৭টি। প্রথম লটে বেশ কিছু প্রত্ননিদর্শন পাঠানো হয়। দ্বিতীয় লট পাঠানোর সময় একটি মূর্তি বিমানবন্দরে হারিয়ে গেলে ফ্রান্সের সঙ্গে প্রদর্শনীর চুক্তি বাতিল করা হয়। পরে মূর্তিগুলো ফেরত আনা হয়। তবে সেগুলো আসল নাকি রেপ্লিকা, তা আজও যাছাই করা হয়নি।

উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, প্রত্ননিদর্শনের বিষয়ে তদন্ত করতে শিবগঞ্জের ইউএনওকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন তদন্ত করে দেখবে প্রত্ননিদর্শনগুলো কী অবস্থায় আছে, কতগুলো আসল আর কতগুলো রেপ্লিকা। মীর শাহে আলম বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে কথা বলব।’



Source link