কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ মামলার এক আসামির সঙ্গে সেই মামলার বাদীর বিয়ে হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল ফরহাদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এম তরিকুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দোকানের কর্মচারী। বয়সে তার চেয়ে ৯ বছরের বড় এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে; কিন্তু তরিকুল বিয়ে করতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে ওই নারী গত ২৬ এপ্রিল তরিকুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ তরিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই নারীর ডিএনএ পরীক্ষায় তরিকুলের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।



Source link