আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানান সম্মাননা পাওয়া ব্যক্তিত্বরা। প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া বলেন, ‘প্রযুক্তি মানুষের জীবন সহজ করবে। এই সম্মাননা আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’ মা-বাবা ফাউন্ডেশনের রোস্তম আলী বলেন, ‘অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুর জন্য কাজ করতে গিয়ে মানবিক মূল্যায়ন পেয়ে আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানাই।’

চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘যাঁরা সমাজে নীরবে কাজ করছেন, তাঁরা আসল হিরো। এ ধরনের প্ল্যাটফর্ম সমাজকে অনুপ্রাণিত করবে।’

আবুল খায়ের গ্রুপের শেখ শাবাব আহমেদ বলেন, ‘নতুন অনুপ্রেরণার গল্প গড়ে তুলতেই এম-রাইজের যাত্রা শুরু। শুধু ব্যবসা নয়, মানুষের উন্নয়নে আমরা সব সময় নিবেদিত।’

এম-রাইজ প্ল্যাটফর্ম আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে এটি শুধু সম্মাননা নয়, বরং সমাজ পরিবর্তনের গল্প ছড়িয়ে দেওয়ার প্ল্যাটফর্ম।



Source link