বেইজিংয়ের কূটনৈতিক জয়

ট্রাম্পের এই দাবার চালে বেইজিং ইতিমধ্যে নানাভাবে লাভবান হয়েছে।

ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট লাই–কে চীনের দেওয়া তকমায় তিনি আংশিক আশ্বস্ত হয়েছেন। বেইজিংয়ের চোখে লাই একজন ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধের পথে ঠেলে দিচ্ছেন। তবে লাই ও তাঁর সরকারের দাবি, তাইওয়ান আগে থেকেই স্বাধীন এবং এ অঞ্চলে চীনই মূলত আগ্রাসী পক্ষ।

তাইওয়ানের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকা রাখা উচিত কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘কেউ হুট করে স্বাধীনতা চাইল আর আমরা ৯ হাজার ৫০০ মাইল দূরে গিয়ে যুদ্ধ করতে যাব, আমি এমনটা চাচ্ছি না।’



Source link