বিষয়টা কাকতালীয়। তবে বাংলাদেশের খেলাপ্রেমীদের জন্য মিশ্র অনুভূতির। আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। আর সেদিনই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের মাঝে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ। আজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।



Source link