‘নেইমারের ফুটবল ভক্তরা, এমনকি সে যখন বাথরুমে যায়, তখনো তার ভিডিও করে’– এই ক্যাপশনে একটি ভিডিও এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বকাপ ফুটবলের আগে তা দ্রুত ছড়িয়েও পড়েছে।
ভিডিওক্লিপে দেখা যায়, একদল ভক্ত একজন ব্যক্তিকে অনুসরণ করে শৌচাগারেও পৌঁছে গেছেন, ভিডিও ধারণ করছেন। পোস্টগুলোয় দাবি করা হয়, ভিডিওতে থাকা ব্যক্তি ব্রাজিলের ফুটবল তারকা নেইমার এবং ২০২৬ বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর তা উদ্যাপন করতে গিয়ে তিনি ভক্তদের ভিড়ে পড়েন। ভিডিওটি ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে ছড়িয়েছে।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক
