আরও বক্তব্য দেন স্টেপ টুওয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবি, কৃষিবিদ হারুনুর রশিদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশের মুখপাত্র ইবনুল সাঈদ, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সোনার দেশ ফসলে ভরবে’, ‘উজানের বাঁধ, ভাটির কান্না, এই অন্যায় আর না, আর না’, ‘ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিরূপণে আন্তর্জাতিক কমিশন চাই’, ‘ভাটির দেশের মানুষের দাবি, নদীর প্রবাহ ফেরাও, জীবন ফেরাও’, ‘নদী বাঁচাও দেশ বাঁচাও, ফারাক্কা বাঁধ ভেঙে দাও’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।



Source link