কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলো। গত অক্টোবরে মাসিক সাময়িকীটি প্রতিষ্ঠার ১২ বছর পার করেছে।
আজ রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ‘কিআ কার্নিভ্যাল ২০২৬’।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই উৎসব। নিবন্ধন করা ব্যক্তিরাই শুধু অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।
