মূল সনদ উত্তোলন, সংশোধন, সত্যায়িতসহ ওয়ান–স্টপ সার্ভিস সেন্টারের যাবতীয় সেবা গ্রহণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসুস্থতা কিংবা বিদেশে অবস্থানের কারণে কোনো প্রার্থী নিজে উপস্থিত হতে না পারলে তাঁর রক্তের সম্পর্কের আত্মীয় যেমন বাবা, মা, ভাই, বোন অথবা আইনানুগ স্বামী/স্ত্রী প্রার্থীর অসুস্থতা বা বিদেশে অবস্থানের প্রমাণপত্র দাখিল করে সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় প্রার্থীর রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
