দুই দিন আগে দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছিল। আজ সোমবার আবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা বেড়েছে।

আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় ভরিপ্রতি সোনার দামও বাড়ানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারে সমন্বয় করা হয়। সর্বশেষ গত শনিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছিল।



Source link