শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সালাহর অবদান অসামান্য। ২০১৭–১৮ মৌসুম থেকে ফুটবল রোমান্টিকদের ভাবনার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করে সালাহ নামের ‘মিথ’। তাঁকে ঘিরে তৈরি হয় ব্যাপক উৎসাহ। সেই উৎসাহ কেমন, একটি তথ্যে বোঝা যেতে পারে।

২০১৯ সালে এক গবেষণায় দেখা গেছে, সালাহর কারণে লিভারপুলে ‘ইসলামোফোবিয়া’ (ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ) উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যেখানে ‘হেট ক্রাইম’ (ঘৃণাজনিত অপরাধ) ১৮ দশমিক ৯ শতাংশ কমার কথা বলা হয়। তাঁকে নিয়ে বানানো হয় গানও—যে গান লিভারপুল সমর্থকেরা আজীবন বুকে ধারণ করে রাখবেন।

লিভারপুল সমর্থকদের এমন ভালোবাসার কারণেই গতকাল রাতে সালাহর চোখ বারবার ভিজে উঠেছে। স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমার মনে হয়, জীবনে যতবার কেঁদেছি, তার চেয়েও বেশি কেঁদেছি এবার। আমি আসলে খুব বেশি আবেগপ্রবণ মানুষ নই। আমরা এখানে আমাদের যৌবন কাটিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একসঙ্গে ভাগাভাগি করেছি। আমরা এই ক্লাবকে আবার প্রাপ্য জায়গায় ফিরিয়ে এনেছি।’



Source link