বেনজীর আহমেদ ২০২৪ সালের ৪ মে সপরিবার দেশ ছেড়েছিলেন। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টি দুর্নীতি ও জালিয়াতির মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলা, অভিযোগপত্রের নথি, তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্র একত্র করে অনুরোধপত্র দ্রুত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

দুদকের তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে কিছু মামলার নথি আদালতে ছিল। সেগুলো ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, ইংরেজি ও আরবি ভাষায় অনুরোধপত্র তৈরির কাজ চলছে।

এদিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুতই অনুরোধপত্র পাঠানো হবে।



Source link