‎নতুন ক্লাসের প্রথম দিন যেমন থাকে—একটু জড়তা, কিছুটা রোমাঞ্চ আর একবুক কৌতূহল—বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে কালকের বিকেলটাও ছিল ঠিক তেমনই। তফাত শুধু একটাই, এই ক্লাসের ছাত্রদের পায়ে বল আর তাঁদের নতুন হেডমাস্টার টমাস ডুলি।

আজ বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে টিম বাস পৌঁছানোর প্রায় ৫০ মিনিট আগেই এসে থামে কোচিং স্টাফদের গাড়ি। ফুটবলের চেনা দুনিয়ায় কোচদের এমন আগেভাগে আসাটা ব্যতিক্রম নয়, তবে আসল ব্যতিক্রমী রূপটা দেখা গেল ডুলির প্রথম ক্লাসে। মাঠে তিনি কোনো কড়া শিক্ষকের মতো গম্ভীর মুখে হাজির হননি কিংবা ডাগআউটের চেনা ছকে নিজেকে বন্দীও রাখেননি। প্রথম দিনেই তিনি খেলোয়াড়দের সঙ্গে মিশে গেলেন একেবারে বন্ধুর মতো। গল্প, আড্ডা আর হাসিমুখের আবহে মাঠেই শুরু হয় বাফুফের নতুন অধ্যায়ের প্রথম পাঠ।



Source link