বিশেষ অতিথির বক্তব্যে হারুন উর রশিদ বলেন, ‘দেশের সর্ববৃহৎ পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভা নজরুল ও রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদ্যাপনের মাধ্যমে তারুণ্যের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। বর্তমান প্রজন্মকে মোবাইল আগ্রাসন থেকে রক্ষা করতে নজরুল ও রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের প্রতি চর্চা বাড়াতে হবে।’
আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিনে তাঁকে স্মরণ করার পাশাপাশি একই মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনকেও স্মরণ করেছেন বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভা আমার প্রাণের সংগঠন। তাঁরা এমন সৃষ্টিশীল কাজ আরও বেশি করবে, এমন প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে পায়রা শিশু-কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, নজরুল একাডেমি পরশুরাম শাখার প্রতিষ্ঠাতা আবু ইউসুফ মিন্টু, আলাপন আবৃত্তিচর্চা কেন্দ্রের সিনিয়র সদস্য লায়ন জাফর আহমেদ ভূইয়া, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি জহিরুল ইসলাম, অমিত মজুমদার, জান্নাত আক্তার উপস্থিত ছিলেন।
বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আমিনুল ইসলাম ও দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও তন্ময় নাথ, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক সম্পাদক রাইসা ফারুক, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরীসহ অনেকে।
সহসভাপতি, ফেনী বন্ধুসভা
