গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণ করতে ব্র্যাক ব্যাংক প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের জন্য একাধিক সেবা চালু করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রবাসী ভার্চ্যুয়াল সেভিংস অ্যাকাউন্ট, প্রবাসী পরিবার অ্যাকাউন্ট, তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট এবং অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) সেবা।
ই-কেওয়াইসি সুবিধার মাধ্যমে প্রবাসীরা বিদেশে বসেই ব্র্যাক ব্যাংকে হিসাব খুলতে পারছেন। পাশাপাশি ‘আস্থা’ অ্যাপ ব্যবহার করে বিশ্বের যেকোনো জায়গা থেকে টাকা পাঠানো, বিল পরিশোধ, আমানত ব্যবস্থাপনা, সুরক্ষিত ঋণসুবিধা গ্রহণ ও ডিপিএস খোলার মতো কাজ করতে পারছেন।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘বৈশ্বিক নেটওয়ার্ক, সেবা প্রদানের কাঠামো, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্রাহক সম্পৃক্ততায় ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন দেশের রেমিট্যান্স বাজারে আমাদের এই অগ্রগতি। ই-কেওয়াইসি অনবোর্ডিং, প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য বিস্তৃত পণ্য ও সেবা এবং “আস্থা” প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এমন একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলেছি, যা প্রবাসী বাংলাদেশি এবং দেশে থাকা তাঁদের পরিবারের প্রয়োজন পূরণ করে।’
