বিশ্বকাপে খেলতে ইরান ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রশাসনের একজন কর্মকর্তাও আলাদা এক বিবৃতিতে ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনো থামেনি। তবে বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই খেলোয়াড়েরা ভিসা পাওয়ায় বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা কেটে গেল।
