লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহর প্রতি নিজেদের প্রকাশ্য সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি। ইরানের এমন কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে প্রস্তাবিত চুক্তি বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে যেকোনো শান্তিচুক্তির প্রধান শর্ত হলো, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ ও সেনা প্রত্যাহার। চার মাস ধরে চলমান এই আঞ্চলিক যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এ চুক্তি গুরুত্বপূর্ণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, লেবাননে যুদ্ধ থামলেই কেবল এ সংঘাতের অবসান হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে লেবাননে দখল করা এলাকা থেকে সরে যেতে হবে।



Source link