শূন্যরেখায় অপেক্ষমাণ শিশুদের অবস্থা দেখে এক কৃষক কেঁদে ফেলেছেন। স্থানীয় লোকজনের পক্ষ থেকে কৌশলে ওই ১২ জনকে বিস্কুট, পাউরুটি, দুধ ও কলা পানি দেওয়া হয়েছে। তিনবেলা খাবারের জন্য কিছু না কিছু দেওয়া হচ্ছে। মানবিক দিক থেকে স্থানীয় লোকজন এটা করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে বিএসএফ একপর্যায়ে জানিয়েছে, তারা যাচাই করছে এই মানুষেরা তাঁদের নাগরিক কি না। যদি তাঁদের নাগরিক হন, তবে নিয়ে ফেরত নেওয়া হবে। আর এই যাচাই কবে কখন করবে, পতাকা বৈঠক আবার কখন হবে, সে বিষয়ে কিছু জানায়নি। বিজিবির এক কর্মকর্তা পরিচয় না বলার শর্তে জানান, ‘যেহেতু আমরা পুশ ইন করিনি, সেহেতু তাদের পরিচয় যাচাই করছি না।’



Source link