রাজধানীর কুড়িল এলাকায় মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করার কথা জানিয়েছে বনানী থানা–পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ করছিলেন তাঁরা।
আজ শনিবার সকাল সাতটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
