অংশগ্রহণকারীদের মতে, নদী ও হাওর রক্ষা মানে শুধু একটি জলাভূমি বা ভূপ্রকৃতি সংরক্ষণ করা নয়; বরং একটি জীবনব্যবস্থা, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশকে সুরক্ষিত রাখা। পাশাপাশি এই আয়োজন বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের হাওর অঞ্চল ভৌগোলিকভাবে দীর্ঘদিন ধরে অবহেলিত এক বিস্তীর্ণ জনপদ। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো যেমন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তেমনি বাংলাদেশের হাওরাঞ্চলের প্রায় প্রতিটি গ্রামও নদীকে ঘিরে গড়ে উঠেছে নিজস্ব জীবনধারা, সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামো নিয়ে। নদী এখানে কেবল পানির প্রবাহ নয়; বরং মানুষের জীবন, জীবিকা, কৃষি, সংস্কৃতি ও অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নদীকেন্দ্রিক জনপদগুলো নানা সংকটের মুখোমুখি হচ্ছে।



Source link