পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত মুনছুর খাঁ (৬০) নামের আরও একজন মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে সুজানগর ও ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মোট ৩১ জনকে আটক করেছে পুলিশ। তবে আজ বিকেল পর্যন্ত কোনো ঘটনায় মামলা হয়নি।
নিহত মুনছুর খাঁ সুজানগর উপজেলার ভিটবিলা গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার সকালে ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন (৪০) নামের এক গৃহবধূ মারা যান। তিনি একই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
