রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. সেলিমের (৫৫) সন্ধান চায় পরিবার। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।

এ বিষয়ে আজ মঙ্গলবার মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, মো. সেলিম সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আজিজ মহল্লার বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুর নতুন কাঁচাবাজারে (কৃষি মার্কেট-সংলগ্ন) যান। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।



Source link