১৪৮৫ সাল থেকে ভিঞ্চি পাখিদের ওড়া নিয়ে গবেষণা শুরু করেন। তিনি বুঝেছিলেন পাখির মতো ডানা লাগালেই মানুষ আকাশে উড়তে পারবে না, কারণ মানুষের শরীর অনেক ভারী। আর তাই তিনি একটা যন্ত্রের কথা ভাবলেন, যেটা পাখির মতো মানুষকে আকাশে উড়তে সাহায্য করবে। এরপর তিনি সেটার ডিজাইন এঁকে ফেললেন। এতে দুটি বিশাল ডানা যুক্ত করলেন, এতে আর ছিল প্যাডল আর ছিল পুলি।
লেওনার্দোর ছবি থেকে প্রথম অরিনথোপটেরস নির্মাণ করেছিলেন ইতালীয় বংশোদ্ভূত পোলিশ বিজ্ঞানী ও উদ্ভাবক তাইতুস লিউইজ বোরাতাইনি। সেটা মানুষকে আকাশে উড়াতে পারেনি। তবে ১৮৭১ সালে ফ্রান্সের আলফন্সো পিনোদ, আবেল পিয়েরে দ্য ভিলেনেউভে ও ভিক্টর টাইটান যে অরিনথোপটেরস তৈরি করেন, সেটা আকাশে উড়তে পেরেছিল আর বেশ খানিকটা দূরত্ব পাড়ি দিতে পেরেছিল। হয়তোবা আজকের গ্লাইডারের আইডিয়া কেউ একজন সেখান থেকেই চিন্তা করেছেন।
