বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতারা জানান, শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে স্থানীয় প্রশাসন। ওই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের তাপে স্মৃতিস্তম্ভের কিছু অংশের চারদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে—এমন একটি ভিডিও শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবর। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই-তিনজন লোক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছেন। ওই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসীন মাতবর ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রলীগের নেতা–কর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছেন।
