মানিকগঞ্জ সদর উপজেলায় মানুষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ে একটি ভুট্টাখেত থেকে মাথাটি উদ্ধার করে বানিয়াজুরী তদন্তকেন্দ্রের পুলিশ।

পুলিশের ধারণা, মাথাটি ওই এলাকায় তিন দিন আগে উদ্ধার হওয়া ইজিবাইকচালক রফিক মিয়ার (২৭) লাশের। ভুট্টাখেত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তিন আগে ওই তরুণের মাথাবিহীন লাশ উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী প্রথম আলোকে জানান, ইজিবাইকচালক রফিককে গলাকেটে হত্যার পর তাঁর মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেন হত্যাকারী ব্যক্তিরা। উদ্ধার হওয়া মাথাটি রফিকের বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করা হবে।



Source link