মোস্তাফিজুর রহমান প্রথম বোলিংয়ে আসেন অষ্টম ওভারে। ওভারটায় মাত্র ১ রান দিয়ে সাদ বেগকে উইকেটকিপারের ক্যাচ বানান এই বাঁহাতি পেসার। প্রান্ত বদলে ১১তম ওভারে আবারও আক্রমণে এসে দিলেন ৫ রান। লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি মোস্তাফিজকে আবার ফেরালেন ১৭তম ওভারে, এবারও মাত্র ৫ রান দেন কাটার মাস্টার। ১৯তম ওভারটাই সবচেয়ে রান দিলেন মোস্তাফিজ, ৯ রান আসে ওভারে।
এর আগে ৯ উইকেটে ১২৮ রান করে লাহোর। ২৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন আবদুল্লাহ শফিক। চারে নেমে বাংলাদেশের ব্যাটসম্যান পারভেজ হোসেন ১২ বলে করেছেন ১২ রান।
