২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেন ফার্নান্দেজ। চুক্তির মেয়াদ ছিল সাড়ে আট বছর। কিন্তু পরিস্থিতি এখন যেদিকে গড়িয়েছে, তাতে চেলসিতে ফার্নান্দেজ কত দিন থাকবেন, সেই প্রশ্নও তুলেছেন পাস্তোরে।

গত সপ্তাহে ফার্নান্দেজ জানান, বিশ্বকাপের পর তিনি নিজের ‘বিকল্পগুলো’ খতিয়ে দেখবেন। স্পেনে বসবাসের ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন ফার্নান্দেজ।
সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে পাস্তোরে বলেন, ‘এই শাস্তি সম্পূর্ণ অন্যায্য। তাকে নিষিদ্ধ করার পেছনে প্রকৃত কারণ বা যৌক্তিকতা নেই। এনজো ব্যাপারটা বুঝতে পারছে না।’

পাস্তোরে আরও বলেন, ‘এনজো কোনো ক্লাবের নাম নেয়নি, চেলসি ছাড়ার কথাও বলেনি। সে শুধু মাদ্রিদ শহরের কথা উল্লেখ করেছে, কারণ তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভবিষ্যতে ইউরোপের কোন শহরে সে থাকতে পছন্দ করবে।’



Source link