ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত। বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। এ ছাড়া নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন।
সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসছেন।
সকাল সাড়ে আটটার দিকে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মৃণাল কান্তি দাস বলেন,, এ কেন্দ্রে মোট ৪ হাজার ৭৮১ জন ভোটার রয়েছেন। ৯টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।’
