সংগীতের পাশাপাশি আর্থিক সাফল্যেও কম যাননি আশা ভোসলে। ২০২৬ সালের হিসাবে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। এ হিসেবে তিনি দেশের ধনী নারী গায়িকাদের একজন।
তাঁর আয়ের বড় অংশ এসেছে ব্যবসা থেকে। বিশেষ করে তাঁর রেস্তোরাঁ চেইন—যার শাখা দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত ও যুক্তরাজ্যে ছড়িয়ে আছে—ছিল অন্যতম প্রধান আয়ের উৎস। এই ব্র্যান্ড প্রিমিয়াম ভারতীয় খাবারের জন্য পরিচিত।
