আইইএর প্রধান বলেন, এই অর্থনৈতিক কষ্ট সব জায়গায় সমানভাবে অনুভূত হবে না। কিছু দেশ ‘অন্যদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে’।

ফাতিহ বলেন, ‘যেসব দেশ সবচেয়ে বেশি ভুগবে, তাদের কণ্ঠস্বর খুব একটা শোনা যাবে না। তারা মূলত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল ও দরিদ্র দেশ।’

প্যারিসে নিজের অফিস থেকে আইফেল টাওয়ারের দিকে তাকিয়ে ফাতিহ আরও যোগ করেন, এরপর এই ধাক্কা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পৌঁছাবে।

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া না হলে ইউরোপে কী হতে পারে, তা–ও বলেছেন আইইএ প্রধান। তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, শিগগিরই আমরা খবর শুনব, জ্বালানির অভাবে এ শহর থেকে ও শহরে উড়োজাহাজের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হতে পারে।’



Source link