জ্বালানিসংকট মোকাবিলায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সরকারের ব্যয় সংকোচন নীতিমালার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনলাইনে চলবে।

বুধবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন।



Source link