আসমা ভূঁইয়ার বাড়ি রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। তাঁর স্বামীর নাম মো. মমিন।

আসমা ভূঁইয়ার জামাই সাইফুল ইসলাম জানান, তাঁর শ্বশুর ও শাশুড়ির নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জে যাওয়ার কথা ছিল। সকালে দক্ষিণখানের বাসা থেকে ট্রেনে চড়ে কমলাপুরে আসেন। কমলাপুর থেকে আরেকটি ট্রেনে ওঠার সময় শাশুড়ি পা ফসকে ট্রেনের চাকার নিচে কাটা পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি মর্গে রাখা আছে।



Source link