রাজশাহীতে গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে বাংলাদেশের দুই খেলোয়াড় নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নাহিদা আক্তারের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে খেপিয়ে তোলা বা বিদ্রূপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না।

অন্যদিকে, শারমিন সুলতানার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে,  যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে সম্পর্কিত।



Source link