‘তু ইয়া ম্যায়’ ছবির চিত্রনাট্য ঘোরাফেরা করে এমন এক জুটির চারপাশে, যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সম্পর্ক ও জীবনের গভীর মানে আবিষ্কার করে। পরিচালক বিজয় নাম্বিয়ার এর আগেও ‘শায়তান’, ‘ডেভিড’ ও ‘কারওয়া’র মতো ব্যতিক্রমী গল্প দর্শককে উপহার দিয়েছেন। এবার তিনি এই সিনেমার মাধ্যমে দর্শকদের এক আবেগঘন সফরে নিয়ে যেতে চলেছেন।
সমালোচকেরা বলছেন, এই সিনেমা প্রেম, ভয়, লোভ, শ্রেণি-সংঘাত আর বেঁচে থাকার কঠিন সমীকরণের মধ্যে আটকে থাকা এক অস্বস্তিকর অভিজ্ঞতা। ‘তু ইয়া ম্যায়’ ছবিতে পরিচালক বিজয় নাম্বিয়ার এক নতুন ঘরানা নিয়ে নিরীক্ষা করেছেন। সারভাইভাল থ্রিলার। দুজন বিপরীত মেরুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর একটি কুমিরকে কেন্দ্র করে তিনি গড়ে তোলেন এক অদ্ভুত প্রেম-থ্রিলারের ত্রিভুজ।
