বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের সক্ষমতা তুলে ধরতে ক্রমেই এগিয়ে আসছে তরুণ প্রজন্ম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কাজ এবং প্রযুক্তিভিত্তিক সমাধানকে উৎসাহিত করতে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্টস স্কিম। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশ, স্বাস্থ্য, কৃষি, রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করছে শিক্ষার্থীরা। বিচারকদের সামনে প্রকল্প উপস্থাপনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এক শিক্ষার্থী। রাজধানীসহ দেশের ট্রাফিক সমস্যা বিজ্ঞানভিত্তিক উপায়ে সমাধানের একটি প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা। রোবোটিকসভিত্তিক একটি প্রকল্পের কার্যক্রম প্রদর্শনের অপেক্ষায় এক শিক্ষার্থী।নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প বিচারকদের সামনে উপস্থাপন করছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শারীরিকভাবে অক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য তৈরি একটি প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা। বাক্প্রতিবন্ধী মানুষের যোগাযোগ সহজ করতে ছবিভিত্তিক একটি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করছেন শিক্ষার্থীরা।কৃষি খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগবিষয়ক একটি মডেল প্রদর্শন করছে শিক্ষার্থীরা। কৃষকদের ফসল উৎপাদন, জমির উর্বরতা, সেচব্যবস্থাপনা ও কৃষিসংক্রান্ত তথ্য সহজে জানার জন্য তৈরি একটি প্রকল্প। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে নির্মিত একটি প্রকল্প।দূষিত বায়ু পরিশোধনের প্রযুক্তি নিয়ে তৈরি একটি প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা।