তবে ভারতের আইপিএল যে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ‘বস’, সেটি মানতে দ্বিধা নেই দু প্লেসির। আর্থিক দিক থেকে অন্য কোনো লিগই যে আইপিএলের ধারেকাছে নেই, সেটিও মনে করিয়ে দিলেন তিনি, ‘আকারের দিক থেকে বা ব্যবসার ধরনে আইপিএলের সঙ্গে বিশ্বের কোনো লিগের তুলনা চলে না। ভারতে ১০০ কোটির ওপর মানুষ, তাই তুলনা করার সুযোগই নেই। তবে ইউরোপের এই লিগটিরও সম্ভাবনা আছে।’
আগামী ২৬ আগস্ট থেকে ইটিপিএলের প্রথম আসর শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত যে ফরম্যাট, তাতে টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৩টি। খেলাগুলো হবে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে।
