১২ মাসের বছরে মে হচ্ছে পঞ্চম। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলে এটিই মৌসুমের শেষ মাস। ২০২৫-২৬ মৌসুমের সব ম্যাচ শেষ হবে আগামী চার সপ্তাহের মধ্যে। কোনো লিগ ৩১ মে, কোনোটি ২৪ মে, কোনোটি আবার ১৭ মে শেষ হবে।

তবে কিছু লিগের শিরোপাজয়ীর নাম জানতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এমনকি আগামী দুই দিনেই নিশ্চিত হয়ে যেতে পারে চারটি লিগের চ্যাম্পিয়নশিপ। এর মধ্যে লা লিগা আর সিরি ‘আ’র মতো শীর্ষস্থানীয় লিগ যেমন আছে, আছে পর্তুগালের প্রিমেরা লিগ আর তুরস্কের সুপার লিগও।



Source link