প্রশ্ন: Zn–কে অবস্থান্তর মৌল বলা হয় কেন?
উত্তর: যেসব d–ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে d অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাদের অবস্থান্তর মৌল বলা হয়।
Zn–এর ইলেকট্রন বিন্যাস:
Zn(30)=1s22p22p63s23p63d104s2
Zn পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়নে পরিণত হয়।
এ ক্ষেত্রে Zn–এর সুস্থিত আয়ন Zn2+ এর ইলেকট্রন বিন্যাস হলো
Zn2+(28)=1s22p22p62s23p63d104s0।
যেহেতু Zn2+ এর d অরবিটাল পূর্ণ থাকে, তাই Zn কে অবস্থান্তর মৌল বলা হয়।
প্রশ্ন: SO42- একটি যৌগমূলক—ব্যাখ্যা করো।
উত্তর: যদি একাধিক মৌলের এক বা একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে, যা রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে।
SO42- একটি যৌগমূলক। কারণ, এখানে একটি সালফার পরমাণু চারটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে একটি পরমাণুগুচ্ছ তৈরি করেছে, যা (Zn+H2SO4→ZnSO4+H2) এই বিক্রিয়ায় একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং এর চার্জ ঋণাত্মক (-2)।
