ব্যাংকটির চেয়ারম্যানের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে আমার পদত্যাগপত্র দাখিল করছি, যা এই পত্রের তারিখ হতে প্রযোজ্য তিন মাসের নির্ধারিত নোটিশ সময়সীমা পূর্ণ হওয়ার পর কার্যকর হবে। এই সিদ্ধান্ত ব্যক্তিগত কারণে নেওয়া হয়েছে। নোটিশ সময়কালে একটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করব।
জানতে চাইলে কিমিয়া সাদাত প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ পর পুরো দায়িত্ব নিয়ে কাজ শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময়ে পদত্যাগ করায় নিজের কাছে খারাপ লাগছে।’
