দিনের খাবারের রুটিন

সকালের নাস্তা

সকাল ৯টার দিকে তিনি হালকা কিন্তু পুষ্টিকর খাবার খান। যার মধ্যে থাকে ২টি ইডলি, ডিম ও মাঝে মাঝে সবজি। এই সমন্বয়  শরীরে প্রোটিন ও কার্বোহাইড্রেটের ব্যালেন্স রাখে।

দুপুর খাবার

তিনি দুপুর ১টার দিকে লাঞ্চ করেন। যার মধ্যে থাকে ভাত, সবজি ও ফল।  খুবই সাধারণ, ঘরোয়া খাবার কিন্তু ব্যালান্সড।

স্ন্যাকস

ক্ষুধা লাগলে তিনি ফ্রেশ সালাদ ও ফলের রস খেয়ে থাকেন। যার উদ্দেশ্য অপ্রয়োজনীয় ক্যালোরি নয়, বরং হালকা ও ক্লিন এনার্জি।

ডিনার

রাতের খাবারে খুব হালকা এবং তাড়াতাড়ি শেষ করা যায় এমন কিছু তিনি গ্রহণ করে থাকেন। তিনি ৭টা–৭:৩০টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলেন।  হজম ভালো রাখতে এবং ঘুমের মান বাড়াতে এই অভ্যাস গুরুত্বপূর্ণ।

বিজয় প্রোটিন গ্রহণ করেন পর্যাপ্ত পরিমানে। তিনি নন-ভেজ খান, তবে সীমিত পরিমাণে যার মধ্যে থাকে মুরগির মাংস আর মাছ।অতিরিক্ত প্রোটিন নয়, বরং ব্যালান্সড ইনটেকই তাঁর লক্ষ্য।



Source link