গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য যারা আন্দোলন করেছে, তারাই এখন অনেক গণমাধ্যমকে কুক্ষিগত করে সংবাদকর্মীদের চাকরিচ্যুত ও নির্যাতন করছে। বিশেষ করে সরকারের ভুল কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছেন এমন সাংবাদিকদের টার্গেট করে হেনস্তা করা হচ্ছে।’

এর আগে ঢাকা থেকে একটি উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান গোলাম পরওয়ার। তাঁর সফরসঙ্গী হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান ও সহসভাপতি গোলাম রব্বানী ছিলেন।

বিমানবন্দরে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল মুনতাকিম, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান। পরে তাঁরা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।



Source link