মার্কিন প্রেসিডেন্টের চাহিদামতো ন্যাটোর সদস্যদেশগুলো পদক্ষেপ না নিলে ট্রাম্প কি এই জোটকে সহায়তা দেওয়া কমাতে পারেন? এ প্রশ্নের জবাবে ব্রিটিশ মন্ত্রী ম্যাকফাডেন স্কাইনিউজকে বলেন, ‘এটা প্রেসিডেন্টের বিষয়। আপনি যে বক্তব্য উদ্ধৃত করলেন, সেটি তাঁর (ট্রাম্প) চরিত্রকে খুব ভালোভাবে প্রকাশ করেছে।’

ম্যাকফাডেন বলেন, ‘এটা খুবই লেনদেননির্ভর প্রেসিডেন্সি এবং আমাদের কাজ হলো এর মধ্য দিয়ে এগিয়ে চলা। আমাদের সব সময় মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্ব খুবই গভীর। এটা খুবই ভালো একটা সম্পর্ক।’

যুদ্ধজাহাজ পাঠানোর বদলে যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে মাইন অপসারণের ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে। ট্রাম্পের চাওয়া অনুযায়ী পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও বাড়তে পারে বলে উদ্বেগ থেকে এই পরিকল্পনা করছে দেশটি।



Source link