নারীদের গুরুত্বপূর্ণ সাফল্য
এবারের অস্কারে নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ‘সিনার্স’-এর জন্য সেরা চিত্রগ্রাহের পুরস্কার জিতেছেন অটাম ডুরাল্ড আর্কাপ; অস্কারের ইতিহাসে এই প্রথম কোন নারী জিতলেন এই পুরস্কার। এই বিভাগে পুরস্কার পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারীও তিনি। অস্কারে ডুরাল্ডের আগে মাত্র তিন নারী চিত্রগ্রাহক মনোনয়ন পেয়েছিলেন। পুরস্কার গ্রহণ করে ডুরাল্ড নির্মাতা রায়ান কুগলারের প্রতি কৃতজ্ঞতা জানান, একই সঙ্গে দুনিয়ার নানা প্রান্তের নারীদের সামনে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যদিকে ‘হ্যামনেট’–এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন জেসি বাকলি।

আন্তর্জাতিক সিনেমার হতাশা
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সিনেমা অস্কারে বেশ সাফল্য পেয়েছিল। কিন্তু এবার সেই ধারা কিছুটা কমে গেছে। নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার পেলেও অন্য বিভাগে তেমন সাফল্য পায়নি।
পুরস্কার নিতে আসেননি শন পেন সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছেন শন পেন। কিন্তু তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, তিনি ইউক্রেন সফরে গিয়েছিলেন। মঞ্চে পুরস্কার নিতে গিয়ে অভিনেতা কিরন কালকিন মজা করে বলেন, ‘শন পেন এখানে আসতে পারেননি—অথবা আসতে চাননি।’

দ্য গার্ডিয়ান অবলম্বনে



Source link