এই কর্মসূচির আওতায় থাকা প্রত্যেক খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা করে ভাতা এবং একটি ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন খেলার মোট ৫০০ জন ক্রীড়াবিদ এই ভাতার আওতায় আসবেন।
গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন ভাতা ও ক্রীড়া কার্ড পেয়েছিলেন ১২৯ জন খেলোয়াড়। স্থায়ীভাবে কেউ এই ভাতা পাবেন না। প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যয়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ করা হবে।
