এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় রয়েছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’–এ রয়েছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী। ‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, উৎসবের আমেজে এই ছবিগুলো দেশের সিনেমা হলে দর্শক টানবে এবং বক্স অফিসেও ইতিবাচক প্রভাব ফেলবে।



Source link