আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সূচি
আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ মে থেকে এবং আবেদন করা যাবে ৩ জুন পর্যন্ত। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে জুন মাসে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ তৈরির উদ্যোগ
রসাটমের সহায়তায় পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য হলো বিজ্ঞান ও পারমাণবিক প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া।
রসাটম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর কমিউনিকেশনস আলেক্সান্দ্রা ইউসটাস বলেন, “এই কর্মসূচি শুধু ভ্রমণের সুযোগ নয়। অংশগ্রহণকারীরা আর্কটিক অঞ্চলে শীর্ষস্থানীয় বিজ্ঞানী, যোগাযোগ বিশেষজ্ঞ ও অন্যান্য পেশাজীবীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে।
