৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। এক ম্যাচ বেশি খেলে আল হিলালের চেয়ে তারা ৫ পয়েন্টে এগিয়ে আছে। ২০ মে দামাককে হারাতে পারলেই আল নাসর লিগ জয় নিশ্চিত করবে। তার আগে ১৬ মে নিওমের বিপক্ষে আল হিলাল জিততে না পারলেও শিরোপা যাবে আল নাসরে।

এর মধ্যে আরও একটি শিরোপা জেতার সুযোগ আছে আল নাসরের। ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালে তাদের প্রতিপক্ষ গাম্বা ওসাকা। অর্থাৎ আল হিলাল যদি নিওমের বিপক্ষে পয়েন্ট হারায় এবং আল নাসর যদি গাম্বা ওসাকাকে হারাতে পারে, তবে এক দিনেই দুই শিরোপা জেতার সুযোগ আছে রোনালদোর।



Source link