রিয়ালে যে সংকট চলছে না, তা নয়। কয়েক দিন আগে এল ক্লাসিকোতেও হেরে বার্সার হাতে শিরোপা তুলে দেয় তারা। তবে ড্রেসিংরুমে মারামারি নিয়ে বিতর্কই ছড়িয়েছে সবচেয়ে বেশি। পেরেজের মতে, এই ঘটনার চেয়েও খারাপ বিষয় হলো এটা বাইরে আসা। রিয়াল সভাপতির ভাষায়, ‘দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা হওয়ার ঘটনা এই প্রথম নয়। এমন অনেক মৌসুম গেছে যখন খেলোয়াড়েরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে তর্কে জড়িয়েছে। এসব হয়েই থাকে। এটা খারাপ, কিন্তু কিন্তু বিষয়টি জনসমক্ষে চলে আসা তার চেয়েও খারাপ…আগে কখনো তা সংবাদমাধ্যমে আসেনি।’ পেরেজ যোগ করেন, ‘তথ্য ফাঁস হওয়ার বিষয়টি ভয়াবহ। মারামারির তথ্য কারা সংবাদমাধ্যমে পাঠিয়েছে, ক্লাব ভালোভাবেই জানে।’

ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জন নিয়ে পেরেজ বলেন, ‘কেউ কেউ বলছেন আমার নাকি প্রাণঘাতী ক্যানসার হয়েছে। অথচ আমি এখনো রিয়াল মাদ্রিদ ও আমার নিজস্ব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছি। জানি না কেন এই গুজব ছড়ানো হচ্ছে। আমার যদি ক্যানসারই হতো, তবে তো আমাকে ক্যানসার সেন্টারে যেতে হতো। আপনারা কি মনে করেন আমি সেখানে গেলে সেটা জানাজানি হতো না? এ খবরের কোনো ভিত্তি নেই। তারা এটি সাজিয়েছে এবং পরে তা ডালপালা মেলেছে।’



Source link