কোলম্যানের বেতনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বাফুফে হয়তো অর্ধেক দিতে পারবে, মন্ত্রণালয় বাকি অর্ধেক। এখন পর্যন্ত এভাবেই আছে। দেখা যাক। চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়।’

নিজে একজন ফুটবলার হওয়ায় এই খেলাটির প্রতি তাঁর আলাদা টান কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি ফুটবলের মানুষ। ফুটবলার হিসেবে ফুটবলের পাশে অবশ্যই থাকব। সব স্পোর্টসকে সমান গুরুত্ব দিচ্ছি; কিন্তু ফুটবলের জন্য যা করণীয়, সেটি করা হবে ইনশা আল্লাহ।’

আগামীকালই ফুটবলভক্তরা কাঙ্ক্ষিত সেই নাম জানতে পারবেন। এ বিষয়ে আমিনুল হকের চূড়ান্ত মন্তব্য, ‘বাফুফে কোচের বিষয়টা আমাদের (মন্ত্রণালয়ের) সঙ্গে আলোচনা করেছে, আমি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। কালকেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন।’



Source link