র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পাঁচলাইশের হামজারবাগ এলাকা থেকে আহসানুল্লাহকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর কাছে একটি শপিং ব্যাগ পাওয়া যায়। সেই শপিং ব্যাগের ভেতর থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে পৃথক অভিযানে হাটহাজারী সদরের আব্বাসিয়া পুল এলাকা থেকে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে ৮৫০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। তাই তাঁরা জাল নোট সরবরাহ করে আসছেন। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। জাল নোট চক্রের সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।



Source link